November 20, 2026, 2:17 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় প্রেম সংক্রান্ত বিরোধে হত্যার দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুমিল্লার হোমনায় প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ ফয়সালকে (২২) প্রথমে শ্বাসরোধ পরে জবাই করে হত্যার দায়ে মোঃ শামীম মিয়া ও দুলাল মিয়া দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোঃ জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী (অতিরিক্ত পিপি) শেখ মাসুদ ইকবাল মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লা হোমনা উপজেলার রাজনগর গ্রামের মোঃ ফুল মিঞার ছেলে মোঃ শামীম মিয়া (২৪) ও একই উপজেলার সাফলেজি গ্রামের মোঃ বেদন মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়া প্রকাশ দুলাল (২০)। নিহত মোঃ ফয়সাল হোমনার রাজনগর এলাকার মকবুল হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, হোমনা উপজেলার রাজানগর গ্রামে মকবুল হোসেনের ছেলে ফয়সালের সঙ্গে একই গ্রামের মেহেদী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২০২০ সালের ৫ জুন মেহেদী আক্তারের বড় ভাই শামীম ও মামাতো ভাই দুলাল পরিকল্পিতভাবে ফোনে ডেকে নিয়ে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে খুন করে ফয়সালকে।

পরে ধারালো ছুরি দিয়ে ফয়সালের গলা কেটে স্থানীয় নজরুল ইসলাম গার্লস স্কুলের নির্মাণাধীন ভবনের নিচে মরদেহ লুকিয়ে রাখে। এই ঘটনায় নিহত ফয়সালের বাবা মকবুল হোসেন ১৩ জুন একটি নিখোঁজের ডায়রি করেন।

পরে পুলিশের তদন্তে মেহেদী আক্তারের বড় ভাই শামীম এবং মামাতো ভাই দুলালকে আটক করে। পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। পরবর্তীতে তাদের দেখানো মতে ১২ দিন পর ফয়সালের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় ফয়সালের বড় বোন সালমা আক্তার বাদী হয়ে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page