October 5, 2026, 12:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেতন-বোনাসের দাবিতে কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকরা। আজ শুক্রবার সকালে ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কের ২০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপ ও মালিকপক্ষের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা।
ওই গার্মেন্টসের একাধিক শ্রমিক জানান, পেটের দায়ে গার্মেন্টসে চাকরি করি। এখানে সব সময় এক মাসের বেতন আটকে রাখা হয়। মাঝে মধ্যেই ৩-৪ মাসের করে বেতন আটকে রাখে। ওভারটাইমের টাকাও কেটে নেয়। ঈদের মাত্র ২ দিন বাকি থাকলেও এখনো ২ মাসের বেতন বকেয়া বাকি, বোনাসও দেয় নাই। ঈদ করবো কিভাবে? এ বিষয়ে কথা বলতে ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুপাশেই অন্তত ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়তে হয় ঘরমুখো যাত্রী ও চালক-শ্রমিকদের।

ফেনীর বাসিন্দা বিল্লাল হোসেন ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। যানজটে আটকে জানালেন, দুপুর ২টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছতে হবে। দ্রুত পৌঁছানোর জন্য প্রাইভেটকার ভাড়া নিয়ে এসেছি। কিন্তু যানজটে আটকে পড়ে চান্দিনাতেই দেড়টা বেজে গেছে। কখন পৌঁছাবো বুঝতে পারছি না। সিরাজগঞ্জ থেকে আসা গরুবাহী ট্রাকচালক আনোয়ার হোসেন জানান, গরু নিয়ে চট্টগ্রাম যাবো। প্রচন্ড রোদে যানজটে আটকে আছি। রোদে গরুগুলো অসুস্থ হয়ে যেতে পারে।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের সোয়াইব জানান, আজই তাদের বেতন ও বোনাস নিশ্চিত করা হবে। অনেক চেষ্টার পর শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি। চান্দিনা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছে।

চান্দিনা-দাউদকান্দি সার্কেলের অতিরিক্ত সহকারি পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব জানান, যান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। পুলিশ কাজ করে যাচ্ছে।



Our Like Page