October 6, 2026, 2:29 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় বৈদ্যুতিক ট্রান্সফারমার চোর চক্রের ৫ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লাসহ আশেপাশের জেলা থেকে চুরি হয় তিনশতাধিক বৈদ্যুতিক ট্রান্সফারমার। এমন ঘটনায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় বিপুল পরিমাণ বৈদ্যুতিক ট্রান্সফারমারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

রোববার বেলা ১১টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার মোঃ মনির হোসেন (৩২), চান্দিনা উপজেলার আইলকামারা গ্রামের মোঃ সোহেল (৩০), কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকার কামরুল হাসান (৩২), তিতাস উপজেলার দক্ষিন দূর্গাপুর গ্রামের মাঈন উদ্দিন (২৮) ও বুড়িচং উপজেলার দক্ষিন গ্রামের রুবেল আহমেদ ওরফে মিন্টু।

তাদের মধ্যে মনির, সোহেল ও রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত রাজেস বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, সম্প্রতি বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির অন্তত ১৩টি অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের সূত্র ধরে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এ সময় ট্রান্সফারমার চোর চক্রের ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ সময় তাদের কাছ থেকে তামার তার ১৬ কেজি, স্টিলের পাত ৫০ কেজি, ৪৪ কেজি ওজনের তামার কয়েল, লোহার তার সাড়ে ১৪ কেজি, ৫টি ঢাকনা ও ট্রান্সফারমারের একটি খোসা উদ্ধার করা হয়েছে।

এখনও ধরাছোঁয়ার বাইরে এই চক্রের অন্তত ৩০ জন।



Our Like Page