October 4, 2026, 6:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

কু‌মিল্লায় মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করল প্রতিবন্ধী ছেলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কু‌মিল্লার লাকসা‌মে বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার করেছে প্রতিবন্ধী ছেলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বটি উদ্ধার করে ছেলে আহসানুজ্জামান বাহার ওরফে পাগলা বাহারকে (৬০) আটক করেছে।

শুক্রবার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে লাকসাম উপজেলার এলাইচ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূরজাহান বেগম (৯০) ওই এলাকার মৃত মৌলভী হাবীবুর রহমানের স্ত্রী। লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাহার একজন মানসিক ভারসাম্যহীন। তিনি প্রায়ই তার বৃদ্ধ মাকে মারধর করতেন। মাথা গরম হয়ে গেলে ঘরের আসবাব ভাঙচুর করতেন। কেউ তাকে থামাতে পারত না। শুক্রবার বিকেল ৩টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে বাহার বসত ঘর থেকে বটি এনে তার বৃদ্ধ মা নূরজাহানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ঘাতক ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি শাহাবুদ্দিন খান বলেন, ঘটনার পর ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।



Our Like Page