September 5, 2026, 8:25 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় মাদরাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় মারকাজুন নূর ইন্টারন্যাশনাল মাদরাসার টয়লেট থেকে তাওহীদ হোসেন (১২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাওহীদ ওই মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

বুধবার (৬ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় অবস্থিত মাদরাসাটি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহত তাওহীদ হোসেন চৌদ্দগ্রাম উপজেলার রামরায় এলাকার খোরশেদ আলমের ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে মাদরাসাটির টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে একটি রশিতে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মাদরাসার পরিচালক নজির আহমেদ ফাহিম বলেন, ছেলেটি আত্মহত্যা করেছে। আমরা তাকে হত্যা করব কেন? তাকে মারলে মাদরাসার অন্যান্য ছাত্রদের তো দেখার কথা। পুলিশ তদন্ত করছে। তদন্তে সত্য বেরিয়ে আসবে।

ওসি মহিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্তের জন্য মাদরাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page