April 1, 2026, 10:17 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে শহরের টাউন হল মাঠে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় কুমিল্লা ক্লাব হলরুমে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কান্দিরপাড় এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার সূচনা করেন। পরে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আনোয়ারুল ইসলাম জুয়েল এবং কুমিল্লা সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা দিলীপ কুমার দাস।

বৃক্ষমেলায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিতি ছিল । এ মেলা একমাস জুড়ে চলবে। মেলায় জেলার বিভিন্ন নার্সারি তাদের উৎপাদিত ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্য্যবর্ধক গাছের চারা প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page