October 28, 2026, 9:20 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় মায়ের কুড়ালের আঘাতে মেয়ে নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিল্লার বরুড়ায় খাদিজা আক্তার (১৩) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার মায়ের বিরুদ্ধে। সোমবার (২৪ জুন) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা আক্তার নলুয়া চাঁদপুর পশ্চিমপাড়া হাওলাদার বাড়ির জুলহাস মিয়া ও অভিযুক্ত খুরশিদা বেগম দম্পতির মেয়ে। সে নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আহমেদ বাবলু  জানান, যতটুকু শুনেছি খুরশিদা মানসিক ভারসাম্যহীন। সকাল থেকে ঘরে মা-মেয়ে দুইজনই ছিলেন। হঠাৎ মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খাদিজা। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুড়ালের কোপের চিহ্ন রয়েছে। পাশে পড়ে আছে কুড়ালটি। জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আছেন মা খুরশিদা। দীর্ঘদিন ধরে খুরশিদা মানসিক ভারসাম্যহীন। তাৎক্ষণিক পুলিশকে জানিয়েছি। তারা ঘটনাস্থলে এসে মরদেহ নিয়ে গেছে।

লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। যতটুকু জানলাম ওই নারী মানসিক ভারসাম্যহীন।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত মাকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page