October 29, 2026, 7:54 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুমিল্লার চৌদ্দগ্রামে তৃতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের পর হত্যার অভিযোগে মোহাম্মদ আলী বাপ্পী নামের এক যুবককে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১র বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। মামলার বিশেষ পিপি প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গজারিয়া গ্রামের মোঃ জাকারিয়ার ছেলে মোহাম্মদ আলী বাপ্পী। নিহত ছাত্রী তাওহীদ ইসলাম ইলমা চৌদ্দগ্রাম উপজেলার গজারিয়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের কন্যা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৫ মার্চ বিকালে গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী তাওহীদ ইসলাম ইলমাকে তেঁতুল খাওয়ানো কথা বলে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বাপ্পী। পরে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ কাঁথা দিয়ে পেচিয়ে ডাকাতিয়া নদীতে ফেলে দেয়।

এ ব্যাপারে ওই বছরের ১৬ মার্চ নিহতের পিতা মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে একই গ্রামের মোঃ জাকারিয়ার ছেলে মোহাম্মদ আলী বাপ্পীকে আসামি করে মামলা করেন।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page