September 7, 2026, 10:09 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক মো. সাগর ও চালকের সহকারী বেলাল হোসেন নিহত হয়েছেন। নিহত দুজন আপন ভাই।

আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন।

নিহত দুই ভাই কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের ইঞ্জিন বিকল হলে রাস্তায় দাঁড়িয়ে পড়ে। গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চালু করার সহযোগিতা করছিল আরেকটি কাভার্ডভ্যান। এ সময় পেছন থেকে তৃতীয় একটি কাভার্ডভ্যান জোরে ধাক্কা দিলে প্রথম ও দ্বিতীয় কাভার্ড ভ্যানের মাঝখানে দাঁড়িয়ে থাকা প্রথম কাভার্ডভ্যানের চালক ও সহকারী দুই গাড়ির মাঝখানে আটকে যান।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page