October 25, 2026, 12:11 am
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় ৮ হাজার কেজি পলিথিন জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুমিল্লা জেলার রাজগঞ্জ কোতোয়ালি মডেল থানার এলাকায় অভিযান চালিয়ে আট হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। শুক্রবার দুপুর ১২টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ যৌথ অভিযান পরিচালনা করে।

পরিবেশ অধিদপ্তর কুমিল্লার পরিদর্শক জোবায়ের হোসেন জানায়, ঢাকা থেকে চট্রগ্রামের দিকে একটি ট্রাক নিষিদ্ধ ঘোষিত পলিথিন নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে শুক্রবার দুপুরে কোতোয়ালি মডেল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন  বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রম্যমাণ আদালত ট্রাক থেকে আট হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে। এসময় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ট্রাক ও চালককে থানা পুলিশে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদুল ইসলাম। এসময় পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন, সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদসহ পরিবেশ ও পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৫শে অক্টোবর, ২০২৬
  • ১০ই কার্তিক, ১৪৩৩
  • ১৩ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page