September 7, 2026, 6:56 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লা-৪ আসনের প্রিজাইডিং অফিসারদের নিয়ে এমপির গোপন বৈঠক ; ম্যাজিস্ট্রেটের হানায় পণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রিজাইডিং অফিসারদের নিয়ে গোপন বৈঠক আয়োজন করেছেন সংসদ সদস্য। সেখানে আচমকা হাজির নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মোবাইল কোর্ট। এ ঘটনায় হন্তদন্ত হয়ে ছোটাছুটি শুরু করেন প্রিজাইডিং কর্মকর্তারা। রবিবার (২৪ ডিসেম্বর) ঘটনাটি ঘটে কুমিল্লা নগরীর একটি অভিজাত হোটেলে।

ওই সংসদ সদস্য কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল।

সরেজমিনে ওই হোটেলে গিয়ে দেখা যায়, কলেজ শিক্ষকদের (প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে তালিকাভুক্ত) নিয়ে হোটেলটির চারতলায় দেবিদ্বার উপজেলা কলেজ শিক্ষক সমিতি কর্তৃক বর্ষ সমাপনী মিলনমেলার ব্যানারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যে অনুষ্ঠানে শুধু এমপি আশীর্বাদপুষ্ট কলেজ শিক্ষকদের আমন্ত্রণ জানানো হয়। যারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি কেন্দ্রের দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসার হিসেবে আবেদন করেছেন। কিন্তু ম্যাজিস্ট্রেট চলে আসায় গোপন বৈঠকে আর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল আসেননি।

ম্যাজিস্ট্রেট আসার খবরে বাইরে ছুটে আসেন দেবিদ্বার আলহাজ জোবায়দা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক নূর মোহাম্মদ বাবু। আয়োজকদের মধ্যে তিনিও একজন। তিনি প্রথমে নিজেকে সাংবাদিক পরিচয় দেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে তিনি আবার জানান তিনি দেবিদ্বার উপজেলার কলেজ শিক্ষক সমিতির নেতা। কথা বলার একপর্যায়ে তিনি নিজের রাজনৈতিক দলের পরিচয়ও দেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতির কারণে অনুষ্ঠান আর শুরু হয়নি। পরে একজন দুজন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন সবাই।

সহকারী কমিশনার অতীশ সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত

ওই মিলনমেলায় উপস্থিত শিক্ষকদের মধ্যে কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, এখানকার অনেকেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনের জন্য তালিকাভুক্ত আছেন। এখানে শুধু এমপির কাছের শিক্ষকদেরই দাওয়াত করা হয়েছে। এমপি মহোদয়ের আসার কথা ছিল। কিন্তু কিছুক্ষণ আগে আয়োজকরা দুঃখ প্রকাশ করে জানিয়েছেন এমপি মহোদয় (রাজী মোহাম্মদ ফখরুল) এ অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন না।

অনুষ্ঠানের আয়োজক এমপি রাজী মোহাম্মদ ফখরুল সমর্থিত নেতা কুমিল্লা উত্তর জেলা সৈনিক লীগের আহ্বায়ক ও দেবিদ্বার আলহাজ জোবায়দা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক নূর মোহাম্মদ বাবু বলেন, ‘আমরা কলেজ শিক্ষকদের অনুষ্ঠান করছি। এখানে কোনও রাজনৈতিক বিষয় নেই।’ রাজনৈতিক বিষয় না হলে উপজেলার সকল কলেজের শিক্ষকদের কেন আনা হলো না, এমন প্রশ্নের উত্তর না দিয়ে তাড়া আছে বলে তিনি চলে যান।

ঘটনাস্থলে উপস্থিত মোবাইল কোর্ট পরিচালনাকারী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অতীশ সরকার বলেন, ‘আমরা ঘটনাস্থলে আসার পর আয়োজকরা জানিয়েছেন, এটি শিক্ষক সমিতির প্রোগ্রাম। কিন্তু আমরা শিক্ষকদের তালিকা চেয়েছি। যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনও তথ্য পাওয়া যায় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের হেভিওয়েট প্রার্থী ঈগল প্রতীকের মো. আবুল কালাম আজাদ। এ ছাড়া এই আসনে নির্বাচনের মাঠে আছেন জাতীয় পার্টির মোহাম্মদ ইউসুফ, তৃণমূল বিএনপি থেকে মাহবুবুল আলম, বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে আজহারুল করিম মুন্সী, বিএসপি থেকে মো. শফিউল বাদশা, ন্যাশনাল পিপলস পার্টি থেকে ইকরাম হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে শিমুল হোসেন, ইসলামী ঐক্যজোট থেকে রফিকুল্লাহ সাদী।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page