September 7, 2026, 9:47 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

কুয়াকাটায় আবাসিক হোটেলে সাবেক বন কর্মকর্তার লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুয়াকাটার কলাপাড়ায় মৎস্য বন্দর আলীপুরে ভাই ভাই আবাসিক নামের একটি হোটেল থেকে মো. শফিকুর রহমান (৭০) নামের সাবেক বন কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ জুন) সকাল ১১টায় হোটেলের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

নিহত শফিকুর রহমান চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকার বাখরপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও হোটেলসূত্রে জানা যায়, তিনি গত ২৩ সালের ডিসেম্বরর এই হোটেলের ১১নং রুমে ব্যাচেলার ভাড়াটিয়া হিসেবে থাকতেন। গতকাল রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। আজ সকালে হোটেল কর্তৃপক্ষ নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে খবর দেয় তারা। এসময়ে হোটেলের জানালার ফাঁক দিয়ে তার লাশ খাটের পাশে পড়ে থাকতে দেখা যায়। রুমের মধ্যে টিভি চলমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেল তালুকদার বলেন, ‘আমরা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করি। পটুয়াখালী থেকে ক্রাইমসিনের সদস্যরা আসছেন। তাদের কাজ শেষ হলে, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page