November 26, 2026, 10:49 am
শিরোনামঃ
ভারতের ওপর নজর রাখতে স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে পাকিস্তান ও চীন উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিম জং উনের যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্য এশিয়ার চলমান আঞ্চলিক ও ভূরাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে গভীর বন্ধুত্বের নিদর্শন হিসেবে কুয়েতে ২৪০ টন শুভেচ্ছা খাদ্যসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। সোমবার (২৫ মে) থেকে একাধিক বিশেষ ফ্লাইটের মাধ্যমে প্রয়োজনীয় এই খাদ্যসামগ্রী কুয়েতে পৌঁছানো শুরু হবে।

চলমান আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালির দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে কুয়েতের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থার ওপর যে তীব্র চাপ সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় বাংলাদেশের এই মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে হুমায়ুন কবির বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ বরাবর পাঠানো একটি অফিশিয়াল পত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

পত্রে কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। সরকার জানিয়েছে, এটি একটি বৃহত্তর সহায়তা কার্যক্রমের প্রাথমিক ধাপ, যার আওতায় মোট ২৪০ টন খাদ্যসামগ্রী পর্যায়ক্রমে বিভিন্ন ফ্লাইটে কুয়েতে পাঠানো হচ্ছে।

কুয়েত সফররত বাংলাদেশের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম এশিয়া)। এ ছাড়া কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনও এই দ্বিপক্ষীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সফরকালে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক পরিস্থিতি, মানবিক সহযোগিতা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ঐতিহাসিক এই বৈঠকে বাংলাদেশ ও কুয়েত পারস্পরিক শ্রদ্ধা, গভীর আস্থা ও দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তিতে বিদ্যমান সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে।

একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, নতুন বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বেসামরিক বিমান চলাচলসহ সম্ভাবনাময় বিভিন্ন উপখাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়েও উভয় দেশ একমত পোষণ করেছে। পশ্চিম এশিয়ার বর্তমান কঠিন বাস্তবতায় কুয়েতের প্রতি বাংলাদেশের এই শুভেচ্ছা সহায়তা দুই দেশের গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের এক অনন্য প্রতিফলন।

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page