April 10, 2026, 11:37 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

কুর্দি পিকেকে যোদ্ধাদের নিরস্ত্রীকরণের পর এরদোয়ান বললেন ‘তুরস্ক বিজয়ী হয়েছে’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান শনিবার বলেছেন, কুর্দি বিদ্রোহীদের অস্ত্র পরিত্যাগ করার মাধ্যমে তুরস্ক একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে এবং দেশের জন্য একটি দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটেছে।

ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, গতকাল শুক্রবার ইরাকি কুর্দিস্তানে অনুষ্ঠিত প্রতীকী অস্ত্র ধ্বংস অনুষ্ঠানের মাধ্যমে পিকেকে (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি) সশস্ত্র সংগ্রাম থেকে গণতান্ত্রিক রাজনীতির পথে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এটি ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম দীর্ঘমেয়াদি সংঘাতের অবসানের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এরদোয়ান বলেন, ‘তুরস্ক জয়ী হয়েছে। ছিয়াশি মিলিয়ন নাগরিক জয়ী হয়েছে। আমরা কী করছি, তা আমরা জানি। কাউকে চিন্তা বা প্রশ্ন করতে হবে না। আমরা এইসব করছি তুরস্কের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য।’

উল্লেখ্য, ১৯৭৮ সালে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা গঠিত পিকেকে সংগঠনটি কুর্দিদের মুক্তির লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম শুরু করে। ১৯৮৪ সালে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে অস্ত্র হাতে নেয়, এবং এরপর থেকে সংঘাতের ফলে ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page