September 19, 2026, 7:44 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে আলতা বেগম (৬৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রবিবার সকাল ৯টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গেটপাড়া-মাধবপুর নামক স্থানে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

নিহত আলতা বেগম উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত তাজউদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেল লাইনের উপর ছাগল চরানোর সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, সকাল ৯টার দিকে মাধবপুর গ্রামে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আলতা বেগম মারা যান। খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে পুলিশ ট্রেন লাইন থেকে তার লাশ উদ্ধার করে। পরিবারের অনাপত্তির কারণে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page