October 1, 2026, 4:24 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় ঢাকা পোস্টের সাংবাদিকের ওপর হামলাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাজু আহমেদের ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) শহরের এনএস রোড়ে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে কুষ্টিয়ার সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাজু আহমেদের ওপর সন্ত্রাসী হামলা করেছে দৌলতপুরে তিনজনকে পুড়িয়ে হত্যা মামলার আসামির স্বজনরা। এ সময় তাকে প্রাণনাশেরও হুমকি দিয়েছেন তারা।  সাংবাদিক রাজুর ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেন আগামীতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়।

বক্তারা আরও বলেন, দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সময় এই ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত কর‍তে হবে। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে সাংবাদিকরা নির্বিঘ্নে সংবাদ কাভার করতে পারেন।

মানববন্ধনে বাংলাভিশন ও দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি হাসান আলী বলেন, গত ২৭ এপ্রিল দৌলতপুরের চিলমারীতে তিনজনকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করল সন্ত্রাসীরা। গতকাল আদালতে জামিন নিতে এসেছিল সেই সন্ত্রাসী বাহিনী। আদালত তাদের জামিন নামুঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সংবাদ কাভার করায় সেই সন্ত্রাসী বাহিনীর লোকজন আমাদের সহকর্মী রাজু আহমেদের ওপর হামলা চালায়। এ হামলার তীব্র প্রতিবাদ এবং তাদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ডাক্তার গোলম মওলা, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, গ্লোবাল টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি সনি আজিম ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাজু আহমেদ।

মানববন্ধনে প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম ইভান, বাংলানিউজটোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জাহিদ হাসান, দৈনিক সমকালের প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম হৃদয়, ব্রেকিংনিউজডটকমডটবিডির কুষ্টিয়া প্রতিনিধি খালিদ সাইফুল, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি আমিন হাসান, দৈনিক লালন ভূমির ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম, কুষ্টিয়া দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার আসলাম আলী, কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মাহাফুজ আহমেদ তৌহিদ, অর্থনীতি প্রতিদিনের জেলা প্রতিনিধি সালমান, বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সুজন আহম্মেদ, একাত্তর টিভির কোহিনূর ইসলাম, কুষ্টিয়ার সময়ের মোমিন ইসলাম, কুষ্টিয়া দর্পণের স্টাফ রিপোর্টার আবীর হাসান স্বাধীন, পরিবর্তনডটকমের মেজবা উদ্দিন পলাশ, দৈনিক দি টিচারের খন্দকার বিদ্যুৎ হোসেন, সাংবাদিক টিপুসহ বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর বলেন, আদালতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের সামনে হামলার শিকার হয়েছেন সাংবাদিক রাজু আহমেদ। এটা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি চাই। তা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) জহুরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার (২১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় হামলার শিকার হন ঢাকা পোস্টের   কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাজু আহমেদ। এ ঘটনায় বুধবার রাতে কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক রাজু আহমেদ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page