April 10, 2026, 10:03 am
শিরোনামঃ
খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় ২১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৮০ গ্রাম হেরোইন জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ায় একটি বাস থেকে ১ কেজি ৮০ গ্রাম হেরোইন জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) সদস্যরা। শুক্রবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে মিরপুর উপজেলার নীমতলা এলাকায় ওই বাসে অভিযান চালানো হয়। জেলায় গত ২৫ দিনে বাস ও ট্রেন থেকে চতুর্থবারের মতো হেরোইন জব্দ করা হলো।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, সকালে মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী আসিফ পরিবহন নামে বাসে (মেহেরপুর জ-১১-০০১৯) কুষ্টিয়া ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রকিবুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় এক কেজি ৮০ গ্রাম হেরোইন জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, জব্দ হেরোইন যাত্রীবাহী বাসের সিটে শপিংব্যাগের মধ্যে রাখা ছিল। এর আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা।

প্রসঙ্গত, এর আগে গত ২১ ফেব্রুয়ারি কুষ্টিয়ার মিরপুরে ট্রেন থেকে হেরোইন জব্দ করেন বিজিবি সদস্যরা। মিরপুর রেলস্টেশনে রাজশাহী থেকে ভাঙ্গাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হওয়া ৬০৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দ মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ষোলো হাজার টাকা।

গত ১৩ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় মাদক ও চারাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৮০ গ্রাম হেরোইন জব্দ করেছেন বিজিবি সদস্যরা। সদর উপজেলার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কের ত্রিমোহনী বাইপাস সড়কে পঞ্চগড় থেকে লক্ষ্মীপাশাগামী বিআরটিসি পরিবহনে অভিযান চালিয়ে ওই হেরোইন জব্দ করা হয়। জব্দ হেরোইনের আনুমানিক সিজার মূল্য প্রায় পাঁচ লাখ ৬০ হাজার টাকা।

গত ৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার ৪৭ বিজিবি টহল দল একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চারশ’ গ্রাম হেরোইন জব্দ করে।

উপজেলার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কের ত্রিমোনী এলাকায় অভিযান চালিয়ে মালিকানাবিহীন এই হেরোইন জব্দ করা হয়। এ সময় বাসের বাঙ্কারে থাকা একটি আলুর ব্যাগের মধ্যে মালিকানা বিহীন চারশ’ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page