September 17, 2026, 6:16 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ার ভেড়ামারা থানার সরকারি খাদ্য গুদাম এলাকায় প্রতিপক্ষের গুলিতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয় কুমার প্রামাণিক (৩৬) মারা গেছেন। বুধবার (৯ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সঞ্জয় কুমার প্রামাণিক কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন।

গত বুধবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাকে গুলি করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে বুধবার রাতেই তাকে ঢামেকে ভর্তি করা হয়।

নিহতের ছোট ভাই সম্পদ কুমার প্রামাণিক বলেন, গত বুধবার স্থানীয় একটি মন্দিরের কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকার মোস্তাফিজুর রহমান শোভনের সঙ্গে আমার ভাইয়ের কথা কাটাকাটি হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে শোভনসহ তার কয়েকজন সহযোগী সরকারি খাদ্য গুদামের সামনে আমার ভাইকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর আমার ভাইকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে আমার ভাই মারা যান।

তিনি আরও বলেন, মন্দির কমিটি নিয়ন্ত্রণ করবে সনাতন ধর্মাবলম্বীরা। গত কিছু দিন ধরে শুটার গ্যাংয়ের কর্ণধার শোভন এবং তার বাহিনী এই মন্দিরের হিসাব এবং পরিচালনা পরিষদে ব্যাঘাত সৃষ্টি করে আসছিলেন। আমার ভাই এর প্রতিবাদ করে নতুন করে মন্দির কমিটি গঠনের চেষ্টা করেছিলেন। এ কমিটি গঠনকে কেন্দ্র করেই আমার ভাইকে হত্যা করে তারা।

সম্পদ প্রামাণিক বলেন, কুষ্টিয়ার ভেড়ামারা থানার কাচারই পাড়ায় আমার বাড়ি। আমার বাবার নাম শ্রী দুলাল চন্দ্র প্রামাণিক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page