October 4, 2026, 7:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুষ্টিয়ার দৌলতপুরে চোর সন্দেহে আরিফুল ইসলাম ওরফে বুশ (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুলাই) রাতে মহিষকুন্ডি পূর্ব পাড়া এলাকার গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি সাইকেল চুরির ঘটনা ঘটে। পরে চোর সন্দেহে বুশকে ধরে বুধবার (৩ জুলাই) দিনগত রাতে মারধর করেন গোলাম ড্রাইভারের পরিবারের সদস্যসহ এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে প্রাগপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ‘নিহত ওই যুবক একজন পেশাদার চোর ও মাদকাসক্ত। এলাকায় একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর করেন গ্রামবাসী। সে চুরির কথা শিকারও করেছে তাদের কাছে। পরে শুনতে পেলাম আজ সকালে মারা গেছে।’

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page