October 17, 2026, 8:19 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে নিউজ টোয়েন্টিফোরে নিজস্ব প্রতিবেদক জাহিদুজ্জামান আর চ্যানেল টোয়েন্টিফোরের জ্যৈষ্ঠ প্রতিবেদক শরিফ বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় শেখ কামাল স্টেডিয়ামের ক্যাফে সুইমা অ্যাসোসিয়েশনের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন এ কমিটি গঠিত হয়।

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আগের কমিটির সভাপতি হাসান আলীর সভাপতিত্বে সভায় অংশ নেন সিনিয়র সাংবাদিক এসএটিভির নূর আলম দুলাল, নাগরিক টিভির রাশেদুল ইসলাম বিপ্লব, নিউজ টোয়েন্টিফোর টিভির স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, বৈশাখী টিভির কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শরিফ বিশ্বাস, জিটিভির সোহেল রানা, এনটিভির সাবিনা ইয়াসমিন শ্যামলী, এশিয়ান টিভির হাসিবুর রহমান রিজু, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মিলন উল্লাহ, দেশ টিভির নাহিদ হাসান তিতাস, মাছরাঙ্গা টেলিভিশনের তাশরিক সঞ্চয়, এটিএন বাংলার খন্দকার তুহিন আহমেদ, আনন্দ টিভির ফিরোজ কায়সার, মোহনা টিভির মিলন খন্দকার ও গ্লোবাল টিভির সনি আজিম প্রমুখ।

প্রারম্ভিক সভা শেষে উপস্থিত টিভি সাংবাদিকদের সম্মতিক্রমে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় দুই বছর মেয়াদি ২৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন সভার সভাপতি হাসান আলী। সদ্য গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয় নিউজ টোয়েন্টিফোর টিভির স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামানকে। এছাড়া সহসভাপতি হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন বৈশাখী টেলিভিশনের রবিউল ইসলাম দোলন, সহসভাপতি ইনডিপেনডেন্ট টেলিভিশনের মিলন উল্লাহ, সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোর টিভির শরীফ বিশ্বাস, সিনিয়র যুগ্ম সম্পাদক এশিয়ান টিভির হাসিবুর রহমান রিজু, যুগ্ম সম্পাদক দেশটিভির নাহিদ হাসান তিতাশ, সাংগঠনিক সম্পাদক এনটিভির সাবিনা ইয়াসমীন শ্যামলী, কোষাধ্যক্ষ ৭১ টিভির শাহীন আলী, দপ্তর সম্পাদক এটিএন বাংলার খন্দকার তুহিন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনন্দ টিভির ফিরোজ কায়সার, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাছরাঙার তাশরিক সঞ্চয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহনা টিভির মিলন খন্দকার।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাংলাভিশনের হাসান আলী, এসএটিভির নূর আলম দুলাল, নাগরিক টিভির রাশেদুল ইসলাম বিপ্লব, আরটিভির শেখ হাসান বেলাল, জিটিভির সোহেল রানা, একুশে টিভির জহুরুল ইসলাম, এটিএন নিউজের শরিফুল ইসলাম, বিটিভির তরিকুল ইসলাম, দীপ্ত টিভির দেবেশ চন্দ্র সরকার, গ্লোবাল টিভির সনি আজিম ও যমুনা টিভির রুহুল আমীন বাবু।

সভায় বিভিন্ন টেলিভিশনে কুষ্টিয়া জেলায় কর্মরত প্রতিবেদক ও প্রতিনিধিদের কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page