September 28, 2026, 3:28 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষে সংঘর্ষে ২০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুষ্টিয়া সদর উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ জুলাই) সকালে বিষ্ণুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আরব আলীর সাথে বর্তমান মেম্বার নাজমুল হোসেনের দ্বন্দ্ব চলে আসছিল। রোববার দুপুরে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলেও পুলিশের হস্তক্ষেপে তারা সরে যায়।

পরে আজ সকালে আরব আলীর নেতৃত্বে তার লোকজন মেম্বার নাজমুল হোসেন ও তার সমর্থকদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় কমপক্ষে ২০ জনকে।

আহতদের কুষ্টিয়া জেনারেল ভর্তি করা হয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page