September 7, 2026, 8:21 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় কবরস্থান থেকে নারীর লাশ চুরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে দাফনের তিন মাস পর কবর থেকে এক নারীর লাশ চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের কবরস্থান থেকে ওই নারীর মরদেহ চুরি হয়ে যায়।
আমলা পুলিশ ক্যাম্পের এসআই আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, কচুবাড়িয়া গ্রামের মৃত সাবদার হোসেনের স্ত্রী আনোয়ারা বেগমের (৭৫) মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত কারণে ৩ মাস আগে মারা যান। সকালে আনোয়ারা বেগমের কবর খোঁড়া দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। পরে গিয়ে দেখা যায় কবরের ভেতর মরদেহ নেই।

স্থানীয় শ্রমিক জাহাঙ্গীর আলম বলেন, আমরা তিনজন শ্রমিক আজ (মঙ্গলবার) থেকে কবরস্থানের জঙ্গল পরিষ্কার করার কাজ করছিলাম। মঙ্গলবার সকালে একটি কবর খোঁড়া দেখে সন্দেহ হলে প্রথমে ভেবেছিলাম শিয়ালে গর্ত করেছে। পরে কাছে গিয়ে দেখা যায় কবরের মধ্যে কোন মরদেহ নেই। পরে গ্রামবাসীকে ডেকে এনে বিষয়টি দেখায়।

স্থানীয় আরেক শ্রমিক মো. জসিম উদ্দিন বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কবরস্থানে জঙ্গল পরিষ্কার করতে করতে এসে দেখি একটি কবর খোঁড়া রয়েছে। পরে দেখা যায় কবরের মধ্যে মরদেহের কোন অংশ বিশেষ নেই।

আনোয়ারা বেগমের ছেলে রমজান আলী জানান, সকালে মায়ের কবর খোঁড়া দেখে স্থানীয়ারা আমার পরিবারকে খবর দেয়। পরে গিয়ে দেখি কবর খোঁড়া এবং ভেতরে মরদেহ নেই।

স্থানীয় ইউপি সদস্য মুন্সি মো. মাসুদ রানা জানান, কবর থেকে মরদেহ চুরি একটি ন্যাক্কারজনক ঘটনা। এ ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া প্রয়োজন।

স্থানীয় আমলা পুলিশ ক্যাম্পের এসআই আবুল কালাম বলেন, কচুবাড়িয়া গ্রামে কবরস্থান থেকে মনোয়ারা বেগম নামে এক নারীর মরদেহ চুরির ঘটনা ঘটেছে। গত তিন মাস আগে এই নারীর মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

মিরপুর থানার ওসি মো. মোস্তফা হাবিবুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page