September 5, 2026, 11:19 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় জেলেদের হামলায় নদীতে পড়ে ২ এএসআই নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ায় কুমারখালীতে পদ্মা নদীতে অবৈধভাবে ইলিশ শিকাররত জেলেদের হামলায় পুলিশের দুজন এএসআই নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পুলিশ ও স্থানীয় দুই ইউপি সদস্যর আহত হয়েছেন।

সোমবার ভোর ৪টার দিকে কুমারখালীর বেড় কালোয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই পুলিশ সদস্যকে উদ্ধারে পদ্মা নদীতে অভিযান চালানো হচ্ছে।

জেলেদের কাছ থেকে অনৈতিক সুবিধা চাওয়ায় এ হামলা হয়েছে বলে অভিযোগ স্থারীয়দের।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় ৬ জন পুলিশ নৌকা নিয়ে পদ্মা নদীতে যায়। এ সময় তারা অভিযানের নামে জেলেদের মাছ লুটে নেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বেশ কয়েকটি নৌকায় ১৫ থেকে ২০ জন তাদের উপর হামলা চালায়।

এসময় পুলিশের নৌকা ডুবে গেলে এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে পড়ে নিখোঁজ হন। এতে ইউপি সদস্য মো. সেলিম ও আনোয়ার হোসেন টিটন এবং এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

তবে জেলেদের অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, কুমারখালী উপজেলার এক ইউনিয়নে পুলিশ সদস্যরা নৌকায় করে সেখানে আসামী ধরতে যায়। পথে জেলেদের নৌকার সঙ্গে সংঘর্ষে পুলিশের নৌকাটি ডুবে যায়। এতে পুলিশ দুই সদস্য নিখোঁজ হন।

তবে বিষয়টি তদন্ত কমিটি গঠন করা হবে জানান পুলিশ কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page