April 2, 2026, 7:27 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় জয়িতা সম্মাননা পেলেন ৫ নারী

 অনলাইন সীমান্তবাণী ডেস্ক আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৪ পালন উপলক্ষে জেলায় ৫ নারীকে আজ জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

এ সময় তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের অবহেলিত রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নারী নির্যাতন বন্ধ করতে তাদের শিক্ষিত এবং সচেতন করার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, পিছিয়ে পড়া নারী সমাজের জাগরণে বেগম রোকেয়ার যে অবদান তা অস্বীকার করার উপায় নেই। তিনি বেগম রোকেয়ার লালিত স্বপ্ন বাস্তবায়নে নারীদের আরও বেশি কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

জয়িতা অণ্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, জেলা সিভিল সার্জন ডা: আকুল উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল প্রমুখ।

এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধি ও নারী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা অর্চনা সরকার , অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী হোসনেআরা জামান, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা অর্জনকারী উম্মে সুমাইয়া শাম্মী খাতুন, সফল জননী মোছা. ছবেদা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মমতাজ বেগম আরাকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেয়া হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page