September 5, 2026, 9:21 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় ট্রেন থেকে ১১ কোটি টাকার এলএসডি উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুষ্টিয়ার মিরপুরে আন্তঃনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেস থেকে ৫০ এমএলের ২১ বোতল এলএসডি মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় ১৯টি ভারতীয় কম্বলও উদ্ধার করা হয়।

রোববার (৩ নভেম্বর) রাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যশোরের বেনাপোল হতে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে (বেনাপোল টু ঢাকা) এলএসডির একটি বড় চালান ঢাকার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলষ্টেশনে অবস্থান নেয়।

তিনি আরও জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ রেলষ্টেশনে পৌঁছালে বিজিবি টহলদল ট্রেনটি থামিয়ে তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে মালিকবিহীন অবস্থায় ৫০ এমএল এর ২১ বোতল এলএসডি উদ্ধার করে। এ সময় ১৯টি ভারতীয় কম্বলও উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া এলএসডি ও কম্বলের বাজার মূল্য ১০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page