September 30, 2026, 8:33 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফ’র সিসি ক্যামেরা স্থাপন ; বিজিবি’র প্রতিবাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশঝানি সীমান্ত রেখার একটি গাছে সিসি ক্যামেরা স্থাপন করেছে বিএসএফ। এর প্রতিবাদ জানিয়ে সিসি ক্যামেরা খুলে নিতে প্রতিবাদপত্র দিয়েছে বিজিবি।

এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে বিজিবি ও বিএসএফ’র কয়েক দফায় ফ্লাগ মিটিংয়ে দুই পক্ষের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে রোববার রাতে ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী জামে মসজিদের সামনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি সিসি ক্যামেরা স্থাপন করে। এ ঘটনায় ওই সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী জামে মসজিদটি দু’দেশের সীমান্ত রেখার নো-ম্যানস ল্যান্ডে অবস্থিত। দেশভাগের আগে স্থাপন করা এ মসজিদটিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী মানুষ নামাজ আদায় করে আসছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page