October 17, 2026, 10:50 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে তাপমাত্রা ৯ ডিগ্রিতে নামায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মাঘের শুরুতে ঘনকুয়াশার সাথে হাড়কাঁপানো কনকনে ঠাণ্ডায় শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষজন পড়েছেন বিপাকে। আজ জেলায় তাপমাত্রা ৯ ডিগ্রিতে নামায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

কুড়িগ্রাম রাজারহাট কৃষি পর্যবেক্ষনাগার ও আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাহিরে বের হচ্ছেন না।

কুড়িগ্রাম আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মোঃ নুর তাসনিম বলেন, খুব ঠাণ্ডা স্কুলে যেতে কষ্ট হচ্ছে।

শিশু নিকেতন কুড়িগ্রামের ৫ম শ্রেণির শিক্ষার্থী মোঃ কামরুল ইসলাম বলেন, প্রচুর শীত, ঘুম থেকে উঠতে মন চায় না। এতো শীতে স্কুলে যেতে হাত-পা ঠান্ডা হয়ে যায়। ক্লাস করতে কষ্ট হয়।

ভিভাবক খ ম মোঃ আতাউড় রহমান বিপ্লব বলেন, জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। অথচ খবরে দেখলাম কুড়িগ্রামে তাপমাত্রা ৯ ডিগ্রিতে। এমন আবহাওয়ায় বিদ্যালয় বন্ধ দেওয়া উচিত। তা না করলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নবেজ উদ্দিন বলেন, আমরা জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবগত করছি।  ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিষয়টি নিশ্চিত হলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

তাপমাত্রা ১০ ডিগ্রি হলে অটোমেটিক স্কুল খুলে যাবে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page