October 4, 2026, 11:31 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরীতে কচুক্ষেত থেকে মো. রাজু মণ্ডল (৪২) নামে এক ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার মণ্ডলটারই গ্রামের রাস্তার ধারে কচুক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত রাজু মণ্ডল গাগলা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। বিকেলে ব্যবসার উদ্দেশ্য গাগলা বাজারে যান তিনি। রাত গভীর হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। এসময় রাজু মন্ডলের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

পরে সকাল ১০টার দিকে রাজু মন্ডলের বাড়ি থেকে কিছুটা দুরে কচুক্ষেতে তার মরদেহ দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে নাগেশ্বরী থানা পুলিশ কচুক্ষেত থেকে রাজু মন্ডলের গলা কাট মরদেহ উদ্ধার করে।

নিহত রাজু মন্ডলের বোন রেহেনা বলেন, ভাইয়ের কোনো শত্রু নেই। কে বা কারা রাতে কি উদ্দেশ্য তাকে হত্যা করেছে জানি না। আমার ভাইকে যে হত্যা করেছে তার দ্রুত বিচার চাই।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।



Our Like Page