September 4, 2026, 5:53 am
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের মারধর করল বিএসএফ ; ৫  জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক কুড়িগ্রামের ফুলবাড়ী নাওডাঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে কয়েকজন কৃষককে মারধর করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে বারোমাসিয়া নদীর তীরের ৫০০ গজ ভেতরে সীমান্তের ৯৩০ সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় পাঁচজন কৃষক আহতের খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, বিকেলে ভারতের ১৩৮ নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোড়কমন্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বাংলাদেশীরা তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে তাদের মারধর করে। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

বিএসএফের মারধরের ঘটনায় ৫ বাংলাদেশি আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, কৃষ্ণানন্দ বকসী গ্রামের ইসরাইল হোসেনের পুত্র মো. শামসুল, খোকা মিয়ার পুত্র জাবেদ আলী, আবুল কাশেমের পুত্র তাজুল ইসলাম, মুকুল মিয়ার পুত্র মো. রিপন ও মো. মান্নানের পুত্র কাশেম আলী।

স্থানীয় বাসিন্দা রুবেল ইসলাম বলেন, দুপুরে ভারতের জওয়ানরা বাংলাদেশের ভিতরে আসলে আমরা বাধা দেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের মারধর করে।

আরেক বাসিন্দা বেলাল হোসেন বলেন, বিএসএফ স্থানীয়দের মারধর করলে আমরা গ্রামবাসী একজোট হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

গোরকমন্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলোয়ার হোসেন বলেন, গ্রামবাসীদেরকে বিএসএফের মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান জানান, স্থানীয়দের অভিযোগ গোড়কমন্ডল সীমান্তের কৃঞ্চনন্দ গ্রামে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশিদের মারধর করেছে বিএসএফ। বিষয়টি আমরা তদন্ত করছি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page