April 8, 2026, 6:46 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ১১ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ২ জন নারী, ৪ জন শিশু ও ৫ জন পুরুষ রয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট বিওপি এলাকার আমতলী এলাকায় এলোমেলো ভাবে ঘোরাফেরার সময় বিজিবি তাদেরকে আটক করে।

আটককৃতরা জানায়, তারা বেশ কয়েক বছর আগে মিয়ানমার থেকে কক্সবাজারে আসে। সেখান থেকে ভারতে পারি জমায়। দালালের মাধ্যমে বৃহস্পতিবার দিবাগত রাতে ভারত থেকে বাংলাদেশ প্রবেশ করে। পরে বিজিবির টহলদলের তাদেরকে আটক করে।

প্রাথমিকভাবে জানা গেছে আটককৃতরা হলেন ইসমাইল আজাদ (৪৮), তার তার স্ত্রী আছিয়া বেগম (৩৮), তাদের সন্তান চার সন্তান আনস (১৫) রীমা (৯), আনিস (৭) ও সাফা (৬), নূর আলম (২৪), তার স্ত্রী নূর কালিমা (২১) ও সন্তান নূর জাহিদা (৩), নূর (১৫) ও আব্দুল্লাহ (১৮)।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, বিজিবি অনুপ্রবেশকারীদের আটক করে থানায় এনেছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি পদক্ষেপ নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page