March 11, 2026, 2:19 am
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আরেক ধনকুবেরের উদ্বেগ প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত মার্চে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন টেসলা এবং টুইটার প্রধান ইলন মাস্ক। এবার সেই একই উদ্বেগ ভেসে উঠল আরেক ধনকুবের বিনিয়োগকারী ও বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেটের কথায়।

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) তুলনা করেছেন পরমাণু বোমার সঙ্গে।

নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত হয়েছে ওয়ারেনের বক্তব্য। তিনি জানিয়েছেন, বন্ধু বিল গেটসের বদৌলতে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটির সঙ্গে পরিচয় হয়েছে তার। কিন্তু তিনি তার পর থেকেই উদ্বিগ্ন। তার মধ্যে একটি ভয় কাজ করছে। যখন কোনো একটা জিনিস সব করতে পারে, তখন আমার ভয় হয়। এ ক্ষেত্রেও হয়েছে। কারণ আমি জানি এই আবিষ্কারকে আমরা পিছনে নিয়ে যেতে পারব না। মুছে ফেলতে পারব না।

উদাহরণ হিসাবে এর পরেই পরমাণু বোমার প্রসঙ্গ টেনে এনে ধনকুবের বলেছেন, আমরা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরমাণু বোমাও তৈরি করেছিলাম। কিন্তু সেটা কি কোনো ভাল কাজ করেছে? পরের ২০০ বছরে ওই আবিষ্কার কি ভাল কোনো প্রভাব ফেলতে পেরেছে? আমার বিশ্বাস, মানুষের ভাবনা-চিন্তার প্রক্রিয়া ছাড়া এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগামী দিনে সব কিছু বদলে দেবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page