April 11, 2026, 3:32 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

কৃষিতে বালাইনাশকের যথেচ্ছ ব্যবহার ; চট্টগ্রামে স্বাস্থ্য ঝুঁকি প্রশমনে  কর্মশালা

বশির আল-মামুন চট্টগ্রাম : কৃষিতে ব্যবহৃত রাসায়নিক বালাইনাশকের  ঝুঁকি প্রশমন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে নগরের একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও (এফএও) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. নাছির উদ্দিন।
কর্মশালায় বক্তারা বলেন, রাসায়নিক বালাইনাশক মানুষের মুখ, ত্বক, শ্বাস-প্রশ্বাস, খাদ্য এবং পানি, নাক, চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে।
এটি মানুষ ও প্রাণীকূলের তীব্র ও দীর্ঘমেয়াদী অসুস্থতা এমনকি মৃত্যুর কারণও হতে পারে। বিষাক্ত বালাইনাশকের পরিবর্তে কীটপতঙ্গ নিয়ন্ত্রণে বিকল্প উপায় খুঁজে বের করতে হবে।
পৃথিবীর প্রায় অনেক দেশে রাসায়নিক বালাইনাশকের যথেচ্ছ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অতিরিক্ত মাত্রায় রাসায়নিকের উপস্থিতি মানুষ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর কারণ।
ডিএই চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক মো. আতিক উল্লাহ’র সভাপতিত্বে কর্মশালায় এফএও’র ফসল উৎপাদন বিশেষজ্ঞ ড. দেলোয়ার আহমেদ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের ৫ জেলা ও ৪৬ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বালাইনাশক ডিলার ও কৃষকরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page