March 10, 2026, 12:40 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি রোধে উচ্চপর্যায়ের কমিটি গঠনে হাইকোর্ট নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আলু, পেঁয়াজ, ডিম, রসুনসহ যাবতীয় কৃষিপণ্যের সময়ে সময়ে মূল্যবৃদ্ধি রোধে উচ্চপর্যায়ের কমিটি গঠনে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
বাণিজ্য সচিব ও কৃষি সচিবকে এ কমিটি গঠন করতে বলা হয়েছে। এ বিষয়ে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। একই সঙ্গে কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি রোধে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। পাশাপাশি মূল্য সহনীয় পর্যায়ে রাখতে কৃষিপণ্যের উৎপাদনস্থলে কেন বাজার ব্যবস্থাপনা করা হবে না-তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মনোজ কুমার ভৌমিক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
‘নির্বিকার কর্তৃপক্ষ, পণ্য কিনে ঠকছেন ভোক্তা: আলুর কেজি এক লাফে বাড়লো ১৫ টাকা’ শিরোনামে গত ২৬ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি যুক্ত করে আলু, পেঁয়াজসহ কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং কৃষি বিপণন আইনের ৪(ছ) বিধান বাস্তবায়ন করে কৃষিপণ্য উৎপাদন এলাকায় বাজার অবকাঠামো স্থাপনে নিষ্ক্রিয়তা নিয়ে গত ডিসেম্বরে জনস্বার্থে রিটটি করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page