October 19, 2026, 4:43 pm
শিরোনামঃ
স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজায় সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি ; খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

কেউ আসুক আর না আসুক নির্বাচন শেখ হাসিনার অধীনেই :  তালুকদার আব্দুল খালেক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা খুলনা সিটি করপোরেশন মেয়র ও আ.লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, তত্বাবধায়ক সরকার আর হবে না। কেউ আসুক আর না আসুক আগামী জানুয়ারীতে প্রধানমন্ত্রীর অধীনেই দ্বাদশ সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। তাই সবাইকে প্রস্তুতি নিতে হবে। তত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে যারা লাফালাফি করছেন কোন কাজ হবে না। খালেদা জিয়া যখন সরকার প্রধান ছিলেন, তখন আমরা তত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে আন্দোলন করেছি। সেময় খালেদা জিয়া বলেছিলেন পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ কোন লোক নাই। এখন কেন তত্বাবধায়ক সরকারের কথা বলছেন?

বিএনপির উদ্দেশ্য তালুকদার আব্দুল খালেক আরও বলেন, আপনাদের নেতা তারেক রহমান বিশ্ব চোর। লন্ডনে কি করে আমরা জানি। সাহস থাকলে বাপের বেটা হলে বাংলাদেশে এসে মামলা মোকাবেলা করে রাজনীতিতে আসেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৯ আগষ্ট) মোংলা উপজেলার চিলা ইউনিয়নে শোকসভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুকে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী’ উপাধি বিবিসি দিয়েছে উল্লেখ করে বলেন, তার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হতো না। অথচ খুনি মোশতাক ও জিয়াউর রহমান তাকে ও তার পরিবারের ১৭ জনকে নির্মমভাবে হত্যা করে। পরে হত্যাকারীদের বিচার না করে তাদের পুরস্কৃত করে বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছেন জিয়া। এই শোকের মাসে একুশ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়ে আ’ লীগের ২৪ জনকে হত্যা করা হয়। সেময় শেখ হাসিনাকে হত্যা করে আরেকটা ১৫ আগষ্ট তৈরি করতে চেয়েছিলো বিএনপি। কিন্তু অলৌকিকভাবে তিনি বেঁচে গেছেন।

খুলনা সিটি মেয়র আরও বলেন, আ’ লীগ ক্ষমতায় থাকলে মোংলার উন্নয়ন হয়। বন্দরের উন্নয়ন হয়েছে। ইপিজেড হয়েছে, শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই সাথে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। আর বিএনপি এবং জামায়াতের শাসনামলে এই বন্দর ধ্বংস হয়েছে। দিনের বেলায় একের পর এক খুনের ঘটনায় মানুষের মাঝে ভীতি সৃষ্টি হয়েছে। মানুষ বাড়ি ঘর বিক্রি করে পালিয়ে গেছে। তাই এই খুনিদের আর ক্ষমতায় না আনতে নেতা কর্মিদের আহবান জানান তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, আ.লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, পৌর মেয়র ও আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হেসেন, চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম, সোনাইলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজরিনা বেগম, যুবলীগ নেতা মো. ইসরাফিল হাওলাদার ও অলিয়ার রহমানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

পরে আলোচনা শেষে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে উন্নত খাবার বিতরণ করেন চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হেসেন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page