October 8, 2026, 4:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি : জ্বালানিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার, বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তি চাপ সৃষ্টি করেছে, যার প্রভাব পড়েছে আমদানিনির্ভর দেশগুলোর ওপর।

 

মন্ত্রী জানান, বিশ্বজুড়েই তেলের দাম বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রও ৫ ডলার বাড়িয়েছে। বাংলাদেশ যে দামে জ্বালানি তেল আমদানি করে, সেই ক্রয়মূল্যের তুলনায় নিচে রেখেই তেলের নতুন দাম সমন্বয় করা হয়েছে।

 

ভর্তুকি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী জানান, বর্তমানে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রয়েছে। তবে এর সুনির্দিষ্ট পরিমাণ জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্যের প্রয়োজন হবে বলে তিনি উল্লেখ করেন।

 

তিনি বলেন, যুদ্ধ মানেই অর্থনীতিতে বিরূপ প্রভাব। এই প্রভাব শুধু বাংলাদেশের ওপর নয়, বিশ্বব্যাপীই পড়েছে। আমরাও তার বাইরে নই।

 

এর আগে, রোববার (১৯ এপ্রিল) সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। নতুন তালিকা অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হবে। এছাড়া কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩০ টাকা।



Our Like Page