October 3, 2026, 9:31 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

কেরানীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ ২ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডস্কে : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সুভাঢ্যা এলাকা থেকে জাল টাকা প্রস্তুতকারী দুইজনকে গ্রেফতার করেছে।
আজ শুক্রবার সকালে র‌্যাব-১০ এর অধিনায়কের পক্ষ থেকে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।
তিনি জানান- গ্রেফতারকৃতরা হলো: মো. গিয়াস উদ্দিন (২৭), পিতা. মৃত-মোজাম শেখ, সাং-পূর্ব ডুমরিতলা, থানা ও জেলা-পিরোজপুর ও রেদোয়ান শেখ মুমিন (১৯), পিতা- মৃত কাঞ্চন আলী শেখ, সাং-নরখালী, থানা ও জেলা-পিরোজপুর, উভয়ের বর্তমান ঠিকানা সাং-মুসলিম নগর, চুনকুটিয়া, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ জেলা-ঢাকা বলে জানা যায়।এ সময় তাদের কাছ থেকে ১০০ টাকার ২ লাখ ৮০ হাজার টাকা ও ৫০ টাকার জাল নোট ৩ লাখ ১০ হাজার) টাকা, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি কি-বোর্ড, একটি মাউস, চারটি ক্যাবল, একটি রাউটার, একটি হেয়ার ড্রায়ার, একটি পাম্প এন্ড স্প্রে, একটি ফয়েল রোল, আট বোতল বিভিন্ন রঙের কালি, একটি স্টিলের স্কেল, দু’টি কার্টার, তিনটি কার্টিং ফ্রেম, ১০০ পাতা কাগজ, নগদ ২ হাজার টাকা, পাকিস্তানি ৫০ রুপি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ জাল টাকা প্রস্তুত ও সরবরাহকারী চক্র। তারা উচ্চভিলাষী অভিপ্রায় ও কম সময়ে অল্প পুঁজিতে অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে জাল টাকা প্রস্তুত করার পরিকল্পনা করে। জানা যায়, চক্রটি বিভিন্ন সময়ে রাজধানী ঢাকার কেরাণীগঞ্জ, মুন্সিগঞ্জ, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ডেমরা এবং নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় তৈরিকৃত জাল নোট সরবরাহ করত। তারা প্রতি ১ লাখ টাকা মূল্যের জাল নোট ১৫-২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করত। বিশেষ করে মাছ বাজার, লঞ্চ ঘাট, বাস টার্মিনালসহ বিভিন্ন মার্কেটে নানান কৌশল অবলম্বন করে জাল নোট সরবরাহ করে করতো। এছাড়াও তারা অধিক জন-সমাগম অনুষ্ঠান বিশেষ করে বিভিন্ন মেলা, উৎসব, পূজা ও কোরবানীর পশুর হাট উপলক্ষে বিপুল পরিমাণ জাল নোট ছাপিয়ে ছিল বলে তথ্য প্রদান করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page