April 10, 2026, 9:37 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

কোটা আন্দোলনে সহিংসতা ; পোর্ট ও শিপিং ড্যামারেজ চার্জ মওকুফ চায় ব্যবসায়ীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন এবং সহিংস পরিস্থিতির কারণে গত কয়েকদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো এবং বর্তমানে সীমিত পরিসরে চলছে। এমতাবস্থায় আমদানি-রপ্তানিকারকদের আর্থিক ক্ষতি কমিয়ে আনতে পোর্ট এবং শিপিং ড্যামারেজ চার্জ মওকুফের আহবান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
একইসাথে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন বন্দরের ক্লিয়ারিং কার্যক্রম স্বাভাবিক হওয়ার পরবর্তী ১৫ দিন পর্যন্ত এসব চার্জ আরোপ না করার আহবান জানিয়েছে।
উল্লেখ্য, সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সহিংসতার কারণে গত কয়েকদিন ধরে বিভিন্ন বন্দরে আমদানি-রপ্তানি এবং ক্লিয়ারিং কার্যক্রম বন্ধ ছিলো। বর্তমানে সীমিত পরিসরে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্লিয়ারিংয়ের কাজ চলছে। ইন্টারনেট সেবা চালু হওয়ায় আজ রাত থেকে বন্দরের কার্যক্রম অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলে জানা গেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page