February 12, 2026, 12:24 pm
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি এককভাবে সরকার গঠন করতে চান তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুক্রবার সকালে : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়- বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে : জামায়াতের মিডিয়া বিভাগ জাল ভোট প্রদান শাস্তিযোগ্য অপরাধ ; হতে পারে ৭ বছরের কারাদন্ড  চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম নিতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এইমাত্রপাওয়াঃ

কোনো দলকে সহযোগিতার জন্য মাঠে নামি নাই : প্রধান নির্বাচন কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করা। এ নিয়ে আমাদের অন্তরের মধ্যে কোন দ্বিধা দ্বন্দ্ব নেই।

আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হল রুমে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্তৃক “ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়” শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।

সিইসি বলেন, আমরা সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই। আমরা চেষ্টা করে যাচ্ছি এটার জন্য। একটাই লক্ষ্য আমাদের।

তিনি আরও বলেন, আমরা কোন দলকে, কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামি নাই। আমরা নেমেছি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনে জন্য।

সিলেট অঞ্চল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কে, এম, আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল  হোসেন, মৌলভীবাজার জেলা কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারিসহ অনেকে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page