October 6, 2026, 4:47 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কোনো সরকারই বাজারে সিন্ডিকেটের উপস্থিতি চায় না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ে। তাই ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন একসময় আর ব্যবহার করতে না হয়, সেটিই তাদের প্রত্যাশা।

মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বাজারের পরিস্থিতি, খাদ্যশস্যের মজুত এবং সরবরাহব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছে খাদ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংকট তৈরি হয়নি। ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত মোকাবিলা ও সমাধানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হচ্ছে। পুষ্টিকর চাল উৎপাদনের যে প্রকল্পটি নেওয়া হয়েছে, সেটি কবে উদ্বোধন বা চালু হবে তা এ মুহূর্তে নির্দিষ্ট সময় বলতে পারছি না। আমরা আজ এখানে এসেছি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর চেষ্টা করা হবে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন খাদ্যমন্ত্রী। পরে দুপুর ১টার দিকে তিনি নারায়ণগঞ্জের সাইলোতে যান। সেখানে সাইলো এবং এর ভেতরে থাকা নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিলের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় খাদ্যশস্য সংরক্ষণ ও মজুতের সক্ষমতা, মিলের কার্যক্রম এবং সার্বিক খাদ্য ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন আফরোজা খানম। তিনি বিভিন্ন স্থাপনার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলার প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



Our Like Page