March 13, 2026, 1:16 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা খুবই সম্মানজনক : ট্রাম্প রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল রাখা অসম্ভব : রাশিয়া ইরানকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া : ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাতে আহত হয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি দেড় শতাধিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাতে আহত হয়ে পঙ্গু হাসপাতালে শতাধিক লোক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তারা িগরুর শিং এর আঘাতে আহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

কেরানীগঞ্জের শিমুলকে আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছে পরিবারের সদস্যরা। গরুর আক্রমণে শিমুল কোমরে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানায় তার পরিবার। সকালে কোরবানির পশু জবাই করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। একই ধরনের ঘটনায় সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৬০ জন চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে।

কোরবানির পশু জবাই করতে গিয়ে কারও কারও আঙুলও কাটা পড়েছে বলে খবর পাওয়া গেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে চিকিৎসা নেওয়া রোগীদের কেউ গরুর শিংয়ে আঘাত পেয়েছেন, কেউ ছুরি চালাতে গিয়ে আঙুল কেটে ফেলেছেন। এ রকম কেসই বেশি।’

তিনি বলেন, ‘দুই-একজন অবজারভেশনে আছেন। তবে তেমন গুরুতর কেউ নেই আপাতত।’

এদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামেও পরিচিত, সেখানে সকাল থেকে শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। এসব আহতদের মধ্যে কারও হাড় ভেঙেছে, কারও আঙুল কাটা পড়েছে। এছাড়া কোরবানির গরুর মাংস কাটতে গিয়ে হাতের রগ কেটে ফেলার ঘটনাও আছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page