October 10, 2026, 11:22 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ : নৌমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণেরা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। সমুদ্রপথে দেশের অগ্রযাত্রায় তারাই হবে বাংলাদেশের নতুন শক্তি।

শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ। তিনি বলেন, তোমরা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে বাংলাদেশের পরিচয় তুলে ধরবে।

তিনি আরও বলেন, যারা সমুদ্রে কাজ করবে, তারা এরই মধ্যে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিয়েছে। জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল যেখানেই দায়িত্ব পালন করুক না কেন, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

মন্ত্রী বলেন, পৃথিবীর প্রায় ৭০ শতাংশই জলভাগ। একসময় এই বিশাল জলরাশি ছিল দুর্গম, কিন্তু আধুনিক বিশ্ব সেই সীমাবদ্ধতা অতিক্রম করেছে। বাংলাদেশের তরুণদেরও এই সম্ভাবনাময় খাতে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে নৌমন্ত্রী বলেন, দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের পথ খুলে দেয়। ১৯৯০ এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণব্যবস্থা থেকে এরই মধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এ খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

ক্যাডেটদের স্বাস্থ্যসচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি দীর্ঘ সময় রোদে দায়িত্ব পালনের সময় সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেন।

অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

পাসিং আউট প্যারেডে অংশ নেওয়া ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page