September 7, 2026, 6:18 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ক্যানসারের কোষ গলিয়ে ফেলতে পারে মুখের ব্যাকটেরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানুষের মুখের মধ্যে থাকা একপ্রকার অনুজীব বা ব্যাকটেরিয়া কিছু কিছু ক্যানসারের কোষ গলিয়ে ফেলতে সক্ষম। যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) অধীন দুই সংস্থা গাই’জ অ্যান্ড সেইন্ট টমাস এবং কিংস কলেজ অব লন্ডনের বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

আলোচিত এই ব্যাকটেরিয়ার নাম ‘ফুসোব্যাক্টেরিয়াম’। মানুষের মুখের লালায় যে বিভিন্ন ব্যাক্টেরিয়া থাকে, ফুসোব্যাক্টেরিয়ামও সেসবের মসধ্যে একটি। গাই’জ অ্যান্ড সেইন্ট টমাস এবং কিংস কলেজ অব লন্ডনের গবেষকরা জানিয়েছেন, এই ব্যাকটেরিয়া মানুষের ঘাড় ও মাথার ক্যানসার কোষগুলোকে ৭০ শতাংশ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত গলিয়ে ফেলতে পারে। ১৫৫ জন রোগীর ওপর ট্রায়াল পরিচালনা করে এ ই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা।

ফুসোব্যাক্টেরিয়ামের এমন সুবিধা অনেকটা চমকে দেওয়ার মতো। কারণ এর আগের এক গবেষণায় এর যোগসূত্র দেখা গিয়েছিল অন্ত্রের ক্যান্সার হওয়ার সঙ্গে এই ব্যাকটেরিয়ার যোগসূত্র পাওয়া গিয়েছিল। অর্থাৎ ফুসোব্যাক্টেরিয়ারম এমন এক প্রকার ব্যাকটেরিয়া, যেটি মাথা ও ঘাড়ের ক্যানসারের জন্য উপকারী হলেও অন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ।

গবেষকরা এখন এই ব্যাক্টেরিয়ার কার্যক্ষমতার পেছনে থকা জৈবিক প্রক্রিয়া নিয়ে গবেষণা করছেন। তারা আশা করছেন—এ ব্যাক্টেরিয়ার সহায়তায় মাথা ও ঘাড় সংশ্লিষ্ট ক্যান্সার রোগীদের জন্য নতুন চিকিৎসা ব্যবস্থা তৈরি করা যাবে, যার মধ্যে রয়েছে মুখ, নাক, সাইনাস, গলা ও কণ্ঠলানীর ক্যান্সার।

“এর ফলাফলে আমরা দেখেছি, মাথা ও ঘাড় সংশ্লিষ্ট ক্যান্সারের মধ্যে এইসব ব্যাক্টেরিয়া পাওয়া গেলে এর ফলাফল আরও ভালো হওয়ার সম্ভাবনা থাকে,” বলেন গাই’জ অ্যান্ড সেইন্ট টমাসের পরামর্শক ও কিংস কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ড. মিগেল রেইস ফেরেইরা।

“তবে, ক্যান্সার সৃষ্টিতে ব্যাক্টেরিয়ার বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে এ অনুসন্ধানে ভারসাম্য আনা উচিৎ। উদাহরণ হিসেবে বলা যায়, পেটের ক্যান্সারের চিকিৎসার জন্য এই ব্যাক্টেরিয়া ব্যবহার করা হলে রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে।”

স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ‘ক্যান্সার কমিউনিকেশনস’-এ এই গবেষণা প্রবন্ধটি প্রকাশিত হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page