October 1, 2026, 3:28 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ক্ষতিকর মাদক আইসসহ গ্রেপ্তারকৃত পুলিশ অফিসার সাময়িক বরখাস্ত

বশির আল-মামুন, চট্টগ্রাম : ইয়াবার চেয়ে অনেকগুণ বেশি ক্ষতিকর মাদক আইসসহ আলমগীর হোসেন নামে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)। এ সময় তাদের কাছ থেকে ১৬০ গ্রাম আইস জব্দ করা হয়। এদিকে, এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় চকবাজার থানার মেহেদীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। যদিও বিষয়টি জানাজানি হয়েছে শনিবার (১৮ জানুয়ারি)। তিনি নগর পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে জনসংযোগ শাখায় কর্মরত ছিলেন।
বিষয়টি  নিশ্চিত করেছেন চান্দগাঁও র‍্যাবের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম। তিনি বলেন, ‘মাদকসহ গ্রেপ্তার পুলিশ কর্মকর্তাসহ দুজনকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততা ভালোভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।’
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, আইসসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page