September 28, 2026, 11:46 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ইউপিডিএফের কর্মী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ি জেলার সীমান্তঘেঁষা চট্টগ্রাম জেলার ফটিকছড়ির কাঞ্চননগর এলাকায় প্রতিপক্ষের গুলিতে রেদাশা মারমা (২৫) নামের এক ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিহতের মা আহত হন।

শনিবার (১ জুন) গভীর রাতে ফটিকছড়ি উপজেলার ছাইল্লাচ্ছর নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রেদাশা ওই এলাকার নেদাক্কা মারমার ছেলে। নিহত রেদাশা ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী বলে জানা গেছে। ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ সংস্কারপন্থীদের দায়ী করেছে সংগঠনটি।

এ বিষয়ে জানতে চাইলে মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল উদ্দিন বলেন, ঘটনাস্থল ফটিকছড়িতে। সংশ্লিষ্ট থানা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। তবে গুলিবিদ্ধ নারীকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফটিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল কবীরও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করছি।

ইউপিডিএফ প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলার সংগঠক অংগ্য মারমা এই ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিকের সন্ত্রাসীদের দায়ী করেছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page