October 31, 2026, 6:56 pm
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে ৭ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিলো সেনাবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। দিনব্যাপী সাত শতাধিক মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

শনিবার (১৪ অক্টোবর) সকালে বাইল্যাছড়ি স্কুলপাড়া এলাকায় দিনব্যাপী এ চিকিৎসাসেবা দেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক।

সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান। এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো.মুরাদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, অর্থাভাবে স্থানীয় পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠির লোকজন শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না। তাই মানবিক দায়িত্ববোধ থেকে তাদের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আসছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় চিকিৎসাবঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর এমন মানবিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page