October 6, 2026, 7:37 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ নেতা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রসহ রীতি বাবু ত্রিপুরা প্রকাশ শান্ত (১৯) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযানে গুইমারার কবুতরছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, তিন রাউন্ড বুলেট, চার রাউন্ড কার্তুজ, চাঁদা আদায়ের রশিদ ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

আটক রীতি বাবু ত্রিপুরা প্রকাশ শান্ত খাগড়াছড়ির গুইমারা উপজেলার মাইরুং পাড়া এলাকার হেমেন্দ্র ত্রিপুরার ছেলে। সে পাহাড়ের শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের চাঁদা কালেক্টর।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান বলেন, মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজদের স্থান নেই। পাহাড়কে নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধপরিকর। অস্ত্রসহ আটক রীতি বাবুকে জিজ্ঞাসাবাদ শেষে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আটক সন্ত্রাসীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।



Our Like Page