September 7, 2026, 9:40 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে কৃষি গবেষণা কেন্দ্রে শ্রমিক খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খাগড়াছড়ির রামগড়ে কৃষি গবেষণা কেন্দ্রে আবু মিয়া নামে এক শ্রমিক খুন হয়েছেন। ডিউটিরত অবস্থায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মাথায় আঘাত করে তাকে হত্যা করে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি মনির হোসেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের পুরাতন ডাক বাংলো আনসার ক্যাম্পের পাশের এলাকা থেকে আবু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথার বাঁপাশে কানের ওপরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশ থেকে লোহার এংগেল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, লোহার এংগেলের আঘাতে আবু মিয়ার মৃত্যু হয়েছে। তার জামার পকেটে টাকা পাওয়া গেলেও এর পরিমাণ জানানো হয়নি।

নিহতের ছোট ছেলে মো. হানিপ জানান, বুধবার সকাল ৯টার দিকে রামগড়ের নুরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার বাবা কৃষি গবেষণা কেন্দ্রে ডিউটির উদ্দেশে বের হন। দুপুরের খাবার খেতে বাসায় না আসায় তার মা বেলা ২টার দিকে মোবাইলে কল করলে ফোন বন্ধ পান। পরে একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া যায়নি। রাতেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বেশ খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি। বুধবার তার বাবা বেতন-বোনাস উত্তোলন করেছেন বলেও জানান তিনি।

রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফয়সাল বলেন, আবু মিয়া তাদের নিয়মিত শ্রমিক। ডিউটিরত অবস্থায় কে বা কারা তাকে হত্যা করেছে। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজ করতে গেলে তার মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

ওসি বলেন, মামলা রুজুর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তর জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা শুরু করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page