April 4, 2026, 8:35 am
শিরোনামঃ
১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার গুরুত্ব অপরিসীম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী দেশে কোনো তেলের সংকট নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ স্থগিত লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ কক্সবাজার পানিতে চুবিয়ে চিংড়ি ঘেরের মালিককে হত্যার অভিযোগ জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স গণতন্ত্র ‘ভুলে যেতে’ বললেন বুরকিনা ফাসোর জান্তা প্রধান ট্রায়োরে ইরানে ধ্বংস অভিযান এখনও শেষ হয়নি : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে গৃহবধূকে ধর্ষণচেষ্টা অভিযোগে ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খাগড়াছড়ির মহালছড়িতে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ যুবককে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ।

রোববার (১১ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল সাড়ে ১০ টায় মহালছড়ি থানার এসআই মোহাম্মদ মাজহারুল হক ও এএসআই কল্প রঞ্জন চাকমার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, কাটিংটিলা এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. শাহাদাত হোসেন (২৫) ও চৌংড়াছড়ি গুচ্ছগ্রাম এলাকার মৃত মেছের আলীর ছেলে মো. শাহজালাল (২২)।

জানা গেছে, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে চৌংড়াছড়ি যৌথখামার এলাকায় ঐ গৃহবধূ কুয়া থেকে পানি সংগ্রহ করতে যান। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা অভিযুক্তরা তার উপর ঝাঁপিয়ে পরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগী ‘বাঁচাও’ বলে চিৎকার করলে তার স্বামী এগিয়ে আসেন। তখন অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে শনিবার মহালছড়ি থানায় মামলা দায়ের করেন।

মহালছড়ি থানার ওসি মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মহালছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হওয়ার ২৪ ঘণ্টায় মধ্যে অভিযুক্তদের আটক করতে সক্ষম হই এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page