February 20, 2026, 1:29 pm
শিরোনামঃ
শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রাক ঢুকে ২ জন নিহত গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা এলিয়েন-ইউএফও নিয়ে গোপন তথ্য প্রকাশের নির্দেশ ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খাগড়াছড়ির দীঘিনালার সীমান্তবর্তী পাহাড়ি দুর্গম নাড়াইছড়ির জোড়াসিন্দু কার্বারি পাড়া এলাকায় শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে পাহাড়ের আঞ্চলিক দুই সংগঠনের (জেএসএস-ইউপিডিএফ) মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তবে বিষয়টি সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করেননি। এলাকায় উভয়পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, ‘হতাহতদের মধ্যে কারো নাম এখন পর্যন্ত জানা যায়নি। এমনকি বর্তমানে ঘটনাস্থলে কোন লাশও নেই বলে জানা গেছে।’

এছাড়াও পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেলেও হতাহতের খবর  নিশ্চিত নয়। ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেখানে পৌছাতে দেরি হবে।’

এদিকে ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, ‘শুক্রবার রাতে ওই এলাকায় কিছু সমস্যা হয়েছে বলে শুনেছি। তবে, হতাহতের খবর সঠিক নয়।’

উল্লেখ্য পাহাড়ে এ-ধরনের হতাহতের ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা কথা বলতে রাজি হয়না।

এদিকে ইউপিডিএফ এর প্রচার প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত ও ইউপিডিএফ এর মধ্যে নিহত ও গুলিবিনিময়ের সংবাদ প্রচার হচ্ছে সেটি ভিত্তিহীন বলে দাবি করেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page