October 25, 2026, 2:09 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পলাতক শক্তির কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাদক সংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছি : আইজিপি ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জন নিহত নারায়ণগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার নিয়মিত বেতন পরিশোধ না করায় কুয়েতে ৮৮৪৯ কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী : ইরানের প্রেসিডেন্ট মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলকে ৪৪ কোটি ৩০ লাখ ডলার অনুদান দিলেন ইলন মাস্ক যশোরে ছাত্রলীগ নেতা সোহান আটক
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে ২০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খাগড়াছড়ি জেলায় পর্যটকবাহী বাস উল্টে ২০ জন আহত হয়। আজ বৃহস্পতিবার, ভোর ৫টার দিকে খাগড়াছড়ির আলুটিলা পুনর্বাসন নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যখানে উল্টে যায়, এতে ২০ জন আহত হন। তারা সবাই রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা ঢাকা ট্যুর গ্রুপের অ্যারেঞ্জমেন্টে গোমতি গোল্ডেন এক্সপ্রেস গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মীর মোশারফ হোসেন জানান, ভোরে ২০ জনের মতো এক্সসিডেন্টের রোগী হাসপাতালে আসেন, তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ২/১ ছাড়া কেউ বড় ধরনের আহত হননি। আশাকরি, এখানে তাদের চিকিৎসা দেয়া যাবে এবং দ্রুত নিজ নিজ বাড়িতে চলে যেতে পারবেন । এদিকে পুলিশ খবর পেয়ে বাসটি উদ্ধারের চেষ্টা করছে।

আজকের বাংলা তারিখ

  • ২৫শে অক্টোবর, ২০২৬
  • ১০ই কার্তিক, ১৪৩৩
  • ১৩ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page